বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে: এসসিটিবি চেয়ারম্যান

২১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে © ফাইল ছবি

অন্যান্য বছরের মতো ২০২৩ সালের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে সারাদেশের সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে আমাদের মাধ্যমিকের ৭০ শতাংশ এবং প্রাথমিকের ৫০ শতাংশ পাঠ্য পুস্তক প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুতকৃত পাঠ্যপুস্তকের প্রায় ৮০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌছানো সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে বই পৌঁছে যাচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শতকরা ৮০ শতাংশ পাঠ্যপুস্তক মাঠপর্যায়ে পৌছে যাবে। অবশিষ্ট পাঠ্যপুস্তক জানুয়ারির ১৫ তারিখের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পৌছে যাবে বলে আশা করা যায়।

সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট ৩৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৩৩টি পাঠ্যপুস্তক বিতরণের কথা রয়েছে। এরমধ্যে প্রাইমারীর (প্রাক প্রাথমিক থেকে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীসহ) মোট বই ৯ কোটি ৬৬ লাখ ৭ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকের জন্য ২৩ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই বিতরণ করা হবে।

আরও পড়ুন: এবার তিন কারণে সময়মতো নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

১৯ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের ১৪ কোটি ৪১ লাখ বই মাঠপর্যায়ে পৌছে গেছে এবং প্রস্তুত হয়েছে প্রায় ১৭ কোটির মতো বই প্রস্তুত করা সম্পন্ন হয়েছে। এছাড়া প্রাথমিকের ৫ কোটি ১৯ লাখ বই মুদ্রণ ও বাঁধাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৩ কোটি ৫৭ লাখ বই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট বই শিগগিরই স্কুল পর্যায়ে পাঠানো হবে।

২০১২ সাল থেকে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে।

বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬