অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনও নির্দেশনা নেই: গণশিক্ষা সচিব

১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস ধরে বন্ধ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা বাড়ানোর পর এ ছুটি আগামী ৩ অক্টোবর করা পর্যন্ত করা হয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা তা জানার আগ্রহ রয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার।

তবে অক্টোবরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনও নির্দেশনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনও নির্দেশনা নেই। পরিস্থিতি উন্নতি হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি নভেম্বরে স্কুল খোলা না যায় তাহলে অটোপাস দেওয়া ছাড়া উপায় নেই।’

তিনি বলেন, ‘অক্টোবর ও নভেম্বরকে দুটো টার্গেট করে দুটি লেসন প্ল্যান তৈরি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নভেম্বর থেকে সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে।’ সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা বাস্তবায়ন করা না গেলে শ্রেণি মূল্যায়নের সুযোগ থাকবে না বলেও জানান আকরাম-আল-হোসেন।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ইতিবাচক নির্দেশনা দেয়নি ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’। অন্যদিকে আগামী ১ নভেম্বর থেকে ৩৯ দিনের সংক্ষিপ্ত পাঠ-পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)। সবমিলিয়ে সংশ্লিষ্টরা বলছেন, অক্টোবরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬