দেশে সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ: জাকির হোসেন

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩ AM

© ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ। ২০০৫ সালে এই হার ছিল ৫৩.৫ শতাংশ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রায় এক কোটি ৮০ লাখ নিরক্ষরকে সাক্ষর জ্ঞান প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাক্ষরতা বৃদ্ধির জন্য ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার-১৯৯৮ লাভ করে বাংলাদেশ। সাক্ষরতার হার বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘নভেম্বরেও স্কুল খোলা না গেলে বার্ষিক পরীক্ষা হবে না। স্কুল খোলা না গেলে মূল্যায়নের বিষয়ে ব্যবস্থা নিতে পারব।’

তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষাভিত্তিক মূল্যায়ন করতে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। অক্টোবর ও নভেম্বর মাসকে কেন্দ্র করে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। স্কুল খুললে এর ওপর পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। স্কুল খোলা সম্ভব না হলে বিকল্প উপায় নিয়ে ভাবতে হবে।’

এসময় করোনাভাইরাস পরিস্থিতিতে নভেম্বরের বিদ্যালয় খোলা না গেলে ‘অটোপাস’ দেওয়া হবে কি না— সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অটোপাসের কথা শুনে শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে সরে না যায়। সে জন্য এখনই ঘোষণা দেওয়া হচ্ছে না।’

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬