করোনায় ৮০% বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার শঙ্কা

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৮ PM

© সংগৃহীত

চলমান করোনা পরিস্থিতি মধ্যে কিন্ডারগার্টেন, স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালকদের উদ্যোক্তা ঘোষণার মাধ্যমে আর্থিক প্রণোদনা বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জাতীয় কিন্ডারগার্টেন স্কুল-কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদ। তাদের মতে, আগামী ২/৩ মাসের মধ্যে আর্থিক প্রণোদনা কিংবা সহজ শর্তে ঋণ পাওয়া না গেলে শতকরা ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলে। আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আহসান সিদ্দিকী বলেন, বাংলাদেশের প্রায় সকল কিন্ডারগার্টেন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে পরিচালনা করে আসছে। সারা বাংলাদেশে প্রায় ৬৫ হাজারের মতো এ রকম প্রতিষ্ঠান আছে। এতে প্রায় ১২ লাখ শিক্ষক কর্মচারী নিয়োজিত। আমাদের প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রাপ্ত টিউশন ফি দ্বারা পরিচালিত হয়। করোনার কারণে গত ১৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় সব প্রতিষ্ঠানের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। এরফলে বাড়িভাড়াসহ শিক্ষক কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আগাসী ২/৩ মাসের মধ্যে আমাদের শতকরা ৮০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, আমরা কোথাও ত্রাণের জন্য হাত পাততে পারছি না। আবার আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানে ব্যাংকগুলোও ঋণ প্রদান করে না। এই মহামারিতে আমাদের আয় রোজগার বন্ধ থাকলেও সংসার খরচ ও বাড়িভাড়া থেমে নেই। এমতাবস্থায় ভরসার সর্বশেষ কেন্দ্রস্থল বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ  হাসিনা আপনি যদি আমাদের প্রতি সুনজর না দেন তাহলে আমরা সর্বসান্ত ও নিঃস্ব হয়ে না খেয়ে ধুকে ধুকে মারা যাব।

সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রায় ২ কোটি শিশুকে একাডেমিক শিক্ষা ও এক কোটি শিশুকে সাংস্কৃতিক শিক্ষা সেবা দান করে আসছে। মহামারি করোনার প্রভাবে এই সেক্টরের সঙ্গে জড়িত সকল শিক্ষক, কর্মচারী ও পরিচালক আজ অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। জননেত্রী শেখ হাসিনা থাকতে যদি ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সেটা হবে বিশ্বে বাংলাদেশের জন্য একটি অন্যরকম অধ্যায়।

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬