সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন ট্রুডো-সোফি

০৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৫ AM

© ফাইল ফটো

চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে ‍শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ বন্ধের পর আবারও খুলে দেওয়া হয়েছে কানাডায়। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ইতোমধ্যেই তাদের ৩ সন্তানকে স্কুলে পাঠাতে শুরু করেছেন। কানাডার সম্প্রচারমাধ্যম সিটিভির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত কয়েকমাস বন্ধ থাকার পর দেশটিতে পুনরায় স্কুল চালু হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে রাখতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই অভিভাবকরাও তাদের আদরের প্রিয় সন্তানদের স্কুলে ফেরত পাঠাতে শুরু করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সিটিভিকে জানিয়েছে, ট্রুডোর তিন সন্তান জেভিয়ার, এলা গ্রেস এবং হ্যাড্রিয়েন স্কুলে যেতে শুরু করেছে। এরা সবাই অন্টারিওর পাবলিক স্কুলে পড়ে। সন্তানদের স্কুলে ফেরত পাঠানো হবে কি না সেই বিষয়টি তাদের গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে মন্তব্য করেন ট্রুডো।

এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছিলেন, স্কুলে ফিরে আসতে হবে কিনা সে সম্পর্কে তার পরিবার “অত্যন্ত সক্রিয় আলোচনার” মধ্যে ছিল। আমি জানি যে বিপুল সংখ্যক অভিভাবক তাদের স্থানীয় স্কুল এবং স্কুল বোর্ডের পরিকল্পনা কী হতে চলেছে তা যত্ন সহকারে দেখছেন।

উল্লেখ্য, ইতোমধ্যে স্কুলগুলো নিরাপদে পুনরায় খুলতে সহায়তা করতে ফেডারেল সরকার ২ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে। অন্যদিকে পুরো কানাডায় এই মুহূর্তে বিপুল সংখ্যক অভিভাবক তাদের আদরের প্রিয় সন্তানদের স্কুলে গিয়ে ক্লাস করার চাইতে ঘরে বসে অনলাইনে ক্লাস করানোর ওপরে গুরুত্ব দিচ্ছেন।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence