স্কুল পরিদর্শনের নামে ২১৫ কোটি টাকা অবৈধ উত্তোলন, যাচাইয়ের নির্দেশ সংসদীয় কমিটির

০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬ PM

© সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ১০ বছরে ২১৫ কোটি টাকা নিয়মবহির্ভূত উত্তোলনের ঘটনা যাচাই করতে বলেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি। অবৈধভাবে উত্তোলিত এসব টাকা আদায়ে সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার সুপারিশ করা হয়।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের এবং আব্দুল মান্নান অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের ২০০৯-২০১০ হতে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত ২২ হাজার ৯৯০টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি অবৈধ/বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ২১৫ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৪৩৩ টাকা আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুনির্দিষ্ট প্রস্তাব/মতামত প্রদানসহ বিশ্ববিদ্যালয়গুলোতে তদারকি বৃদ্ধির সুপারিশ করা হয়।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহায়তা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে কমিটি।

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ …
  • ০৯ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯ পদে চাকরি, …
  • ০৯ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত…
  • ০৯ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
  • ০৯ আগস্ট ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০৯ আগস্ট ২০২৬
২০২৬ সালের আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সময়সূচি
  • ০৯ আগস্ট ২০২৬