স্বাস্থ্যবিধি মেনে কানাডার কিছু প্রদেশে পুনরায় স্কুল চালু

০২ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ PM

© ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত কয়েক মাস ধরে বিশ্বের সব দেশের মতো কানাডায়ও বন্ধ রয়েছে সকল শিক্ষা কার্যক্রম। তবে এবার দেশটিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কিছু সংখ্যক স্কুল খুলেছে। আর বাকি স্কুল ৮ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। দেশটির বিভিন্ন প্রদেশে ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে শুরু করেছে।

তবে করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আর শঙ্কা রয়েই গেছে। পুনরায় স্কুল খুলে দেয়ার পরিকল্পনায় অনেক অভিভাবকই উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অনেকেই মনে করছেন, পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে এলেই কেবল তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন। তবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে স্কুল বোর্ডগুলো।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, প্রদেশগুলো বিদ্যালয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি, অনেক অভিভাবক তাদের স্থানীয় স্কুল এবং স্কুল বোর্ডের পরিকল্পনা যত্নসহকারে অনুসরণ করছেন।

স্কুলে ফেরার বিষয়ে সরকারের সিদ্ধান্তে প্রবাসী বাঙালি অভিভাবকরাও শঙ্কিত। কেউ কেউ জানিয়েছেন, তারা সন্তানদের স্কুলে দেয়ার পরিবর্তে ঘরে বসে অনলাইনে ক্লাস করাবেন।

আলবার্টার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাঙালি ও উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান দীপু বলেন, করোনাকালে গত সাত মাসের গৃহবন্দি জীবনে শিশু, কিশোরদের একাডেমিক শিক্ষার চেয়েও মানসিক সমৃদ্ধি ও বিকাশে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার ভবিষ্যৎ প্রভাব নিয়ে আমি ভীষণ শঙ্কিত। তাই সরকার ও স্কুল কর্তৃপক্ষ করোনা প্রতিরোধের ব্যবস্থার প্রতি আস্থা রেখেই প্রিয় সন্তানদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, গত ডিসেম্ববরে চীনের ওহানে প্রথম এই করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিলেও এর পর গত কয়েক মাসে পুরো বিশ্বে কোভিড-১৯ নামক এই ভাইরাস ছড়িয়ে পরে। গত কয়েক মাস ধরে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করে।

জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৪ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন…
  • ০৯ আগস্ট ২০২৬