সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলো উহানে

০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৮ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের উৎসস্থল হিসেবে পরিচিত চীনের হুবেই প্রদেশের উহানের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উহানের ১০ লাখের বেশি শিক্ষার্থী তাদের বিদ্যালয়ে উপস্থিত হয়। মুখে মাস্ক পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে উহানের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করা হয়েছিল। প্রায় সাত মাস পর উহানের প্রাথমিক ও কিন্ডারগার্টেনগুলো চালু হলো। এর মাধ্যমে উহানের প্রায় দুই হাজার ৮০০ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুনরায় তাদের ক্লাস শুরু করেছে।

এর আগে পরিস্থিতি স্বাভাবিক হলে গত ৬ মে উহানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আংশিকভাবে খুলে দেওয়া হয়। তখন শুধু উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাজার হাজার শিক্ষার্থী পতাকা হাতে বিদ্যালয়ে যাচ্ছে। যদিও সবখানে জনসমাগম এড়িয়ে চলার কথা বলছেন বিশেষজ্ঞরা।

আর কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে বলা হয়েছে। বিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা রয়েছে, তারা যেন ভবিষ্যতে মহামারি মোকাবিলায় শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ দেয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ রোগে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা প্রায় সাড়ে আট লাখ। আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছেন। তবে এ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে চীন।

উহানে তিন হাজার ৮৬৯ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। চীনে মৃত্যুর ৮০ শতাংশই উহানের মানুষ। গত এপ্রিল শেষে উহানের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। ১৮ মের পর এ শহরে করোনাভাইরাসে কেউ সংক্রমিত হননি।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence