করোনার মধ্যেই স্কুলে ফিরছে ইউরোপের শিশুরা

০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০ AM

© ফাইল ফটো

বিশ্বে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এর আগে ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ইউরোপের এসব দেশে প্রতিনিয়তই বেড়ে চলছে করোনা সংক্রমণের হার। এরই মধ্যে প্রায় ছয় মাস পর এবার ইউরোপজুড়ে করোনার সংক্রমণের আশঙ্কার মধ্যেই স্কুলে ফিরছে ইউরোপের শিশুরা। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তবে মহামারি করোনা পরিস্থিতির মধ্যেই স্কুল খুলে দেওয়া নিয়ে অনেক শিক্ষক ও অভিভাবক উদ্বিগ্ন রয়েছে। তাঁরা বলছেন, স্কুল খোলায় করোনার বিস্তার বাড়তে পারে। তবে ইউরোপের সরকারগুলো স্কুল খুলে দেওয়ার পক্ষে অবস্থান নেয়।

ফ্রান্সের শিশুরা আজ স্কুলে ফিরছে। বেলজিয়ামের শিশুরাও আজ স্কুলে ফিরছে। গ্রিসে আগামী সোমবার স্কুল খুলবে বলে আশা করা হচ্ছে। জার্মানিতে অবশ্য গত মাসেই স্কুল খোলে।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলের ভেতরে-বাইরে মাস্ক পড়তে হবে। গ্রিসে স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। প্রত্যেক ক্লাসে সর্বোচ্চ ২৫ জন শিশু থাকবে। যুক্তরাজ্যে চলতি সপ্তাহে স্কুলে ফিরেছে শিশুরা। প্রথমে সরকার বলেছিল, স্কুলে মাস্ক অপরিহার্য নয়। কিন্তু পরে তারা এই অবস্থান থেকে সরে আসে।

এদিকে স্পেন সরকার বলেছে, ছয় বছরের ঊর্ধ্বে সব শিশুকে সব সময় অবশ্যই মাস্ক পরতে হবে। এ ছাড়া দিন অন্তত পাঁচবার তাদের হাত ধুতে হবে। শিশুদের অবশ্যই পরস্পর থেকে পাঁচ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। তবে এসব পদক্ষেপকে যথেষ্ট মনে করছেন না অনেক শিক্ষক ও অভিভাবক।

জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৪ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন…
  • ০৯ আগস্ট ২০২৬