স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি পশ্চিমবঙ্গ

২৪ আগস্ট ২০২০, ১২:২৬ PM

© ফাইল ফটো

বিশ্বে চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ রোধে বন্ধ করে দেয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে করোনা পরিস্থিতি মাথায় রেখে এর সংক্রমণ বিবেচনা করে এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে ভারতের পশ্চিমবঙ্গে এখনো স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত জুলাইয়ের শেষের দিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা হতে পারে। তবে শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে যেতে হবে না। একদিন অন্তর ক্লাস করতে হবে।

ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। সুস্থতার হার বেড়েছে, তবে মোট আক্রান্তের হারও ঊর্ধ্বমুখী। ফলে কবে নাগাদ স্কুল খুলে দেয়া হবে তা নিয়ে রাজ্যের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিয়ে রাজ্য যে স্কুল খোলার পক্ষপাতী নয়, তা আরও স্পষ্ট হয়েছে শিক্ষামন্ত্রীর বক্তব্যে। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কারোর প্রাণের বিনিময়ে শিক্ষা হতে পারে না। স্কুল কবে খুলবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

তবে স্কুল খোলা না থাকলেও পশ্চিমবঙ্গে অনলাইনে ক্লাস বেশ জোরেশোরেই চলছে। নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর হাতে স্মার্টফোন তুলে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

 

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬