ডিগ্রি-মাস্টার্স পাস ছাড়া সভাপতি হওয়া যাবে না মাদ্রাসার

২০ আগস্ট ২০২০, ১০:৫০ AM

© ফাইল ফটো

ফাজিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি হতে স্নাতক ডিগ্রি এবং কামিল মাদ্রাসার সভাপতি হতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এক রিট আবেদনের রুল নিয়ে উচ্চ আদালত থেকে এ ধরনের অভিমত এসেছে। বগুড়ার এক মাদ্রাসার সভাপতির মনোনয়নের বৈধতার বিষয়ে জারি করা রুলটি যথাযথ ঘোষণা করে দেওয়া রায়ে এমন অভিমত দেন হাইকোর্ট।

গত ২১ জানুয়ারি দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার (১৯ আগস্ট) হাতে পাওয়ার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী মো. হুমায়ন কবির। তিনি জানান, আদালত অভিমত দিয়েছেন, মাদ্রাসার সঙ্গে সঙ্গতি রেখে সভাপতি হতে ফাজিল মাদ্রাসায় স্নাতক এবং কামিল মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

তিনি আরও জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে প্রথমে যোগ্যতা অনুযায়ী তিনজনের নাম পাঠাবেন প্রতিষ্ঠান প্রধান। এর মধ্যে থেকে একজনকে সভাপতি মনোনীত করবেন ভিসি।

২০১৮ সালের ৮ মার্চ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পদে সংসদ সদস্যের ডিও লেটারধারী মো. বেলাল হোসাইন বাবলুকে মনোনয়ন দেন ভিসি। শুধু তার নাম সুপারিশ করে পাঠিয়েছিলেন  প্রতিষ্ঠান প্রধান।

পরে বাবুলকে সভাপতি পদে মনোয়ন দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেন মাদ্রাসার অভিভাবক সদস্য আরিফুল ইসলাম। রিটে জারি করা রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ গত ২১ জানুয়ারি এ রায় ঘোষণা করেন।

হুমায়ন কবির জানান, রায়ে মাদ্রাসার সভাপতি পদে ডিও লেটারধারী বাবলুর সভাপতি পদ বাতিল করেছেন হাইকোর্ট।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬