যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়ায় ফের অনলাইনে ফিরছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

১৯ আগস্ট ২০২০, ১২:৩০ PM

© সংগৃহীত

চলমান করোনা পরিস্থিতিতে ভয়াবহ রুপ ধারন করেছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনার কারনে পিছিয়ে পরা শিক্ষাকার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে আগস্টের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিন্তু সপ্তাহ খানেক পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিল দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

দেশটির শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা জানাল, আন্ডার গ্র‌্যাজুয়েটদের জন্য ফের অনলাইনে ক্লাসের পথেই হাঁটছে তারা। আজ বুধবার থেকে শুরু হবে অনলাইন ক্লাস। এই বিশ্ববিদ্যালয়ে পড়েন ৩০ হাজার পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করার কারণে সংক্রমণ দারুণ বেড়েছে। তবে অনলাইনে ক্লাস হলে সমস্যায় পড়ছেন স্নাতকোত্তর বা গবেষণারত পড়ুয়ারা।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর কোনও উপায়ও নেই। কয়েকশো জনের করোনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ১৭৭ জন আক্রান্ত। আরও ৩৪৯ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। চ্যাপেল হিলের এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেভিন গুস্কিউইকস জানালেন, সংক্রমণ ঠেকাতে যথাসাধ্য চেষ্টা হয়েছে। তাও করোনা সংক্রমণ রোখা যায়নি। সৌভাগ্যবশত আক্রান্তদের তেমন উপসর্গ নেই।

যুক্তরাষ্ট্রের ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩টি অনলাইন এবং ক্যাম্পাসে এসে ক্লাস করা- দু’‌ধরনের পাঠদান চালু রেখেছে। এগুলোর মধ্যে রয়েছে ওকলাহোমা, কেন্টাকি, আলাবামা, আইওয়া। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই বিশ্ববিদ্যালয়গুলো বিপদ ডেকে আনছে। পরিসংখ্যান সেই প্রমাণই দেয়। বেশিরভাগ পড়ুয়া মাস্ক পরতে চাইছেন না। তাতে সংক্রমণ বাড়ছে।

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ইউনিভার্সিটি অফ নটরডামে ১২ হাজার পড়ুয়ার মধ্যে ৫৮ জন করোনা আক্রান্ত। বিশেষত যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন, তাদের ঝুঁকি বেশি। দেশের সব বিশ্ববিদ্যালয় এখনও শুধু অনলাইন ক্লাসের পথে না হাঁটলে বিপদ বাড়বে, দাবি বিশেষজ্ঞদের।

৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬
 ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্র…
  • ০৯ আগস্ট ২০২৬