টিউশন ফি মওকুফের দাবিতে ভিকারুননিসায় মানববন্ধন

১৭ আগস্ট ২০২০, ০৩:৩৫ PM

© সংগৃহীত

চলমান করোনা পরিস্থিতিতে টিউশন ফিসহ সব চার্জ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের অভিভাবকরা। আজ সোমবার প্রতিষ্ঠানটির সামনে বেইলি রোডের মূল ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক অভিভাবক।

মানববন্ধনে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে নেয়া না হলে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের একত্রিত করে সারাদেশে একযোগে আন্দোলন শুরু করা হবে।

এতে অভিভাবকরা বলেন, বর্তমান পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এমন অবস্থায় অনেক অভিভাবক আর্থিক সংকটে। অনেকে কর্মস্থল থেকে চাকরিচ্যুত ও ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে অভিভাবকদের পক্ষে টিউশন ফি ও অন্যান্য চার্জ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে বেতন পরিশোধ করতে বলছে।

তারা বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের অসুবিধার কথা লিখিতভাবে গত ৮ জুলাই জানানো হয়েছে। এ অবস্থায় টিউশন ফি আদায় না করতে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন টিউশন ফিসহ সব চার্জ মওকুফের দাবি জানানো হয়েছে।

নেতারা বলেন, অভিভাবকদের দাবি মেনে নেয়া না হলে আগামী সাত দিনের মধ্যে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের একত্রিত করে একযোগে সারাদেশে বড় ধরনের আন্দোলন শুরু করা হবে।

 

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ …
  • ০৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬