ডিগ্রি পরীক্ষা: ৭ বিষয়ের চারটিতেই ফেল বরগুনার আলোচিত সেই মিন্নি

১৩ আগস্ট ২০২০, ১১:৫৩ PM

© ফাইল ফটো

বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি ও নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফলাফলে সাত বিষয়ের মধ্যে চার বিষয়ে ফেল করেছেন মিন্নি। উত্তীর্ণ হওয়া তিন বিষয়ের মধ্যে একটিতে পেয়েছেন ডি গ্রেড আর বাকি দুটিতে পেয়েছেন সি গ্রেড। 

ফলাফলে দেখা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে মিন্নি পেয়েছেন ডি গ্রেড। রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রে পেয়েছেন সি গ্রেড। রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্রে করেছেন ফেল। ইসলামের ইতিহাস প্রথমপত্রে পেয়েছেন সি গ্রেড। ইসলামের ইতিহাস দ্বিতীয়পত্রে করেছেন ফেল। এছাড়া অর্থনীতি প্রথম এবং দ্বিতীয়পত্রে ফেল করেছেন মিন্নি।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিন্নি। ২০১৯ সালে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। ২০১৯ সালের শেষ দিকে এ পরীক্ষা শুরু হওয়ার পর শেষ হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। বরগুনা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন মিন্নি। বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মিন্নি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নেন।

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আদালত বন্ধ হওয়ার আগে মিন্নির ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়। একদিকে রিফাত হত্যা মামলার বিচারকাজ অন্যদিকে পরীক্ষা চলায় মামলার কার্যদিবসেও আদালতের অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন মিন্নি।

এ বিষয়ে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেনে কিশোর বলেন, মিন্নি তার কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি। বাস্তবে তার যে অবস্থা চলছে তাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা অসম্ভব।

তিনি আরও বলেন, পরীক্ষার পূর্বপ্রস্তুতি মিন্নি ভালোভাবে নিতে পারেনি। যে সময়ে তার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার কথা সেই সময়ে ৪৯ দিন ছিল কারাগারে। তাছাড়া স্বামীকে হারিয়ে মিন্নি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। নিয়মিত কোর্টে হাজিরা তো ছিলই তার। এসব কারণে পরীক্ষার ফলাফল ভালো হয়নি। তারপরও মিন্নি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং প্রথম বর্ষের খারাপ হওয়া পরীক্ষাগুলোর ইম্প্রুভমেন্ট দিতে পারবে।

রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950