বিভাগীয় সব শহরে হচ্ছে পুলিশের স্কুল-কলেজ

০৫ আগস্ট ২০২০, ০৫:৫৪ PM

© প্রতীকী ছবি

দেশের আটটি বিভাগীয় শহরে আটটি স্কুল ও কলেজ (আবাসিক/অনাবাসিক) প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ (আইজিপি)। এ বিষয়ে প্রতিটি বিভাগের পুলিশ কর্মকর্তাদের মতামত নেয়া হবে।

আজ বুধবার সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্য আলোচক ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন।

পুলিশ সদর দফতরের এডুকেশন শাখা আয়োজিত অনুষ্ঠানে ডিএমপির কনস্টেবল থেকে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায় তাদের মতামত ব্যক্ত করেন।

এতে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (ওয়েল ফেয়ার) মো. বশির উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএমসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950