ম্যাট্রিকে প্রথম হলো পাকিস্তানের ১৬ বছরের চা বিক্রেতা!

০৩ আগস্ট ২০২০, ০১:৫৫ PM

© সংগৃহীত

পাকিস্তানের ১৬ বছর বয়সী চা বিক্রেতা হুজাইফা ম্যাট্রিক পরীক্ষায় প্রথম হলো। দেশটির মূলতানের এই কিশোর মুহাম্মদ হুজাইফা পরিবারের খরচ মেটাতে পড়ালেখার পাশাপাশি চা বিক্রি করেন। গত ম্যাট্রিক পরীক্ষায় তিনি সর্বমোট ১১১০ নম্বরের মধ্যে ১০৫০ নম্বার পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছেন।

তার এমন সফলতার খবর টুইটারে ভাইরাল হওয়ার পর দেশটির সরকারি কর্মকর্তারা তাকে সহায়তার আশ্বাস দিয়েছে। টুইটারে চা বিক্রি করছেন হুজাইফা এমন ছবি পোস্ট করে একজন মন্তব্য করেছেন কি বিস্ময়কার ফলাফল। পাঁচ ভাইবোন ও মায়ের সংসারে খরচ মেটাতে তাকে চা বিক্রি করতে হয়। বাবা নেই। তারপরও পরীক্ষায় এত চমৎকার ফলাফল।

যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকে তার কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। এর আগে সে স্কলারশিপ পেলেও তা নিতে অস্বীকার করে কারণ পরিবারের সবার জন্যে সে অর্থ উপার্জনের পাশাপাশি পড়াশুনা চালিয়ে গিয়েছে। এটি না করলে তার পরিবার না খেয়ে থাকত। পাকিস্তানের বাইতুল-মাল সংস্থার পক্ষ থেকে হুজাইফার লেখাপড়া ও তার পরিবারের খরচ মেটানোর আশ্বাস দেয়া হয়েছে।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬