করোনাকাল

পিএইচডি ডিগ্রিধারী এখন ফুটপাতের ফল বিক্রেতা

৩০ জুলাই ২০২০, ০৪:৫৩ PM

© সংগৃহীত

রাইসা আনসারি। ম্যাটারিয়াল সায়েন্স বিষয়ে আছে তার পিএইচডি ডিগ্রি। কিন্তু করোনা মহামারী পাল্টে দিয়েছে ৩৬ বছরের এই নারীর জীবন। তিনি এখন ফুটপাতের ফল বিক্রি করছেন।

ভারতের ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন তিনি। মাঝখানে তিনি একটি বিদ্যালয়ে অধ্যাপনার চাকরিও করেন। ২০০৪ সালে পিএইচডির জন্য রেজিস্ট্রেশন করা রাইসাকে পিএইচডি দেওয়া হয় ২০১১ সালে।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোর পৌরসভার লোকেরা রাস্তার ধারে ফল বিক্রি করতে বাধা দেয় তাকে। এসময় ঝরঝরে ইংরাজিতে তিনি প্রতিবাদ করেন, যা দেখে অবাক হয়ে যায় মানুষ।

প্রতিবাদের সময় দুর্দান্তভাবে ইংরেজিতে তিনি বলেন, ‘বাজার বন্ধ। খরিদ্দার নেই। আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল বিক্রি করি। কিন্তু পৌরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছে না।’

পিএইচডি করে তিনি কেন ফল বিক্রি করছেন? এই প্রশ্নের জবাবে বলেন, ‘আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে এই সময়?’

রাইসার অভিযোগ, ‘ভারতে মনে করা হয় মুসলিমদের জন্য করোনাভাইরাস ছড়িয়েছে। আর যেহেতু আমার নাম রাইসা আনসারি, কোনও কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান আমাকে কাজ দিতে উৎসাহী নয়।’

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬