করোনা সংকট

‘বিপদে পড়া’ কিন্ডারগার্টেন স্কুলগুলোর পাশে দাঁড়ান: রাশেদা কে চৌধুরী

২৭ জুলাই ২০২০, ০২:৫৪ PM
রাশেদা কে চৌধুরী

রাশেদা কে চৌধুরী © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতে দেশের ব্যক্তি মালিকানাধীন কিন্ডারগার্টেন স্কুলগুলো বিপদে রয়েছে উল্লেখ করে তত্ত্বাবধায়ক সারকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেছেন, বিপদে পড়া এসব প্রতিষ্ঠানের পাশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দাঁড়ানো উচিত। 

আজ সোমবার (২৭ জুলাই) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে এ কথা বলেন তিনি। প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা ‌শিক্ষা প্রতিমন্ত্রী মো. জা‌কির হো‌সেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাশেদা কে চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বাড়ছে। শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কতটা বৈষম্য দূর করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বর্তমানে কিন্ডারগার্টেন স্কুলগুলো বিপদে রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি তাদের পাশে দাঁড়ানো। সুদবিহীন ঋণের ব্যবস্থার মাধ্যমে তাদের প্রণোদনা দেয়া প্রয়োজন। অথচ নানাভাবে তারা নিজেদের পরিস্থিতি তুলে ধরল তাদের দিকে কেউ ফিরে দেখছে না।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির মধ্যে যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন পথিক হয়ে গেল নতুন বাজেটে ইন্টারনেটের কর বৃদ্ধি করা হয়েছে। এটি একটি সাংঘর্ষিক সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েও তা কার্যকর করেনি বলে মন্তব্য করেন।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬