বাসা ভাড়া দিতে না পেরে স্কুলে শিক্ষিকা, রাস্তায় ফলের দোকান

১৯ জুলাই ২০২০, ০৮:১২ AM

© সংগৃহীত

আদাবর বাজারের কাছে করোনাকালে সুনসান পড়ে আছে কিন্ডারগার্টেন পপুলার ইন্টারন্যাশনাল স্কুল। করোনার কারণে প্রায় চার মাস স্কুলটি বন্ধ। ফলে শিক্ষার্থীদের বেতন আদায়ও বন্ধ হয়ে গেছে। এখন খরচ কমানোর জন্য বাসা ছেড়ে নিজের স্বামী আর দুই মেয়েসহ স্কুলে উঠেছেন প্রধান শিক্ষক আমিনা বেগম। ওই ভবনের দোতলায় থাকতেন তিনি। 

স্কুলের ভাড়াও বাকি পড়েছে। দুজন কর্মচারী নিয়ে আমিনা এখন রাস্তার ধারে টেবিল পেতে ফল বিক্রি করছেন। কাছেই সম্পা মার্কেটের কাছে অস্থায়ী দোকানটির ব্যানারে লেখা, ‘১০০% ফরমালিনমুক্ত রাজশাহীর বিখ্যাত আম ও লিচুর মেলা’।

আদাবর বাজারের কাছেই ওই বাসাটি। গাড়িবারান্দায় রঙিন দোলনা। নিচতলায় কয়েকটি ঘরের বন্ধ দরজার ওপর লেখা শ্রেণির নাম। দেয়ালে ফুল-লতাপাতা আঁকা। একটি ঘরের দরজা একটু ফাঁক করা, ভেতরটা অন্ধকার। সেখানকার একটি ক্লাসরুম থেকে বেরিয়ে আসেন প্রধান শিক্ষক আমিনা বেগম।

কারণ আপাতত দুটি ক্লাসঘরেই তাঁর সংসার। নিজের দোকান দেখাতে নিয়ে গিয়ে আমিনা সাংবাদিকদেরকে বলেন, ‘আম কিছুদিন পর শেষ হয়ে যাবে। তখন কী করব? কারও কাছে হাত পাততে পারব না।’

তার স্কুলটি নিম্নবিত্ত এলাকায়। শিক্ষার্থীদের বেতন কম। কিন্তু এখন তাও অভিভাবকরা দিতে পারছেন না। উজান আহমেদ স্কুলের ২৩৫ জন শিক্ষার্থীর একজন। তাঁর গাড়িচালক বাবার বেতন করোনার কারণে অর্ধেক হয়ে গেছে।

স্কুলটিতে শিক্ষক আছেন ১২ জন। তাঁরা বেতনের সঙ্গে টিউশনি দিয়ে চলতেন। এখন সবই বন্ধ। অনেকে ঢাকা ছেড়েছেন। শিক্ষক আব্দুল্লাহ আল মামুন কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে চলে গেছেন। তিনি বললেন, সুদিনের আশা মিলিয়ে যাচ্ছে।

রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950