শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর করায় সরকারের লক্ষ্য

১৩ ডিসেম্বর ২০১৯, ০২:০৬ PM

© সংগৃহীত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে ন্যূনতম ৪০ ভাগ শিক্ষার্থীকে প্রযুক্তিগত শিক্ষার দিকে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

সিলেট জেলার প্রতিটি উপজেলার স্কুল ও মাদরাসা থেকে পিএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী মোট ৪৮ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহিদ উল মুনীর।

এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সিলেটের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট কমিশনার গোলাম মোহাম্মদ মুনীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাছির উল্লাহ্ খান, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ ও বৃত্তি সাব কমিটির আহ্বায়ক মো. সাহিদুর রহমান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার ব্যবস্থার মূলভিত্তি। কেবলমাত্র শিক্ষার মাধ্যমেই দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো সম্ভব হচ্ছে। বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে যে সাফল্য অর্জিত হয়েছে তা পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র অফিসার মিনতি দেবী। উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট চেম্বারের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম. মুহিবুর রহমান, পরিচালক মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আমিনুজ্জামান জোয়াহির, বৃত্তি সাব কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, প্রাক্তন পরিচালক মুকির হোসেন চৌধুরী, মো. বশিরুল হক, সদস্য আব্দুল হান্নান সেলিম প্রমুখ।

এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950