বিশ্ববিদ্যালয়ে এসে ১১ মাসে ১৭ শিক্ষার্থীর আত্মহত্যা!

০১ ডিসেম্বর ২০১৯, ০১:৪৮ PM

আত্মহত্যা মহাপাপ সমাজের সকল শ্রেনির মানুষই এটা জানেন তবুও দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে অন্তত ১৫ শিক্ষার্থী আত্মহত্যার ভয়ংকর পথ বেছে নিয়েছেন। অভিমান কিংবা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে যেকোন মানসিক জটিলতায় এ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের এরমধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের দুই ছাত্রীর আত্মহত্যা করেছেন

গত ৮ জুন ছারপোকা মারার ওষুধ খেয়ে না ফেরার দেশে চলে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র রাসেল হোসাইন।

গত ২৯ আগস্ট আত্মহত্যা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জারমিন আক্তার জুঁই।

গত ৩ অক্টোবর ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বকুল দাশ।

গত ২৮ অক্টোবর আত্মহত্যা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্টক্লাস সেকেন্ড বয় ফিরোজ কবির।

মাস্টার্সে ৭ম হওয়ায় গত ১৪ জানুয়ারি আত্মহত্যা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ফার্স্টক্লাস ফার্স্টবয় (অনার্স পর্যন্ত) তাইফুর রহমান প্রতীক।

বউ-শাশুড়ির অপমানে গত ৭ ফেব্রুয়ারি আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নববিবাহিত ছাত্র রবিউল আলম।

রেজাল্ট খারাপ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্টবয় সবুজ মিত্র আত্মহত্যা করেছেন ২৯ মার্চ।

জন্মদিনে উইশ না করায় গত ২২ এপ্রিল আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী প্রিয়াংকা সাহা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হংস প্রসাদ হিমু গত ১০ জানুয়ারি ফেইসবুকে লাশের ছবি পোস্ট করে আত্মহত্যা করেছেন।

গত ৪ অক্টোবর আত্মহত্যা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব ভুঁইয়া।

ফেইসবুকে স্ট্যাটাসের পর গত ৮ জুন আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঞ্জু দেব।

প্রেমের কারণে বাবা-মা বকা দেয়ায় গত ১ জুলাই আত্মহত্যা করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রায়হান উদ্দিন সজিব।

ঝগড়া শেষে গত ২০ আগস্ট আত্মহত্যা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসকিয়া নুহাশ।

গত ৪ জুন নিজ বাসা থেকে শুভ্র জ্যোতি টিকাদার নামে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

অনার্স পরীক্ষায় তিন বিষয়ে ফেল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রী মনিজা আক্তার মিতু আত্মহত্যা করেছেন ১৬ জুলাই।

এছাড়া গত ২১ এপ্রিল রাতে বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন কলেজের ছাত্রী সায়মা কালাম মেঘা।

রোগের যন্ত্রণায় ফার্স্টক্লাস ফার্স্টবয়ের আত্মহত্যা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র আবদুল্লাহ আল নোমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সর্বশেষ ২৭ নভেম্বর রাতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্স্টক্লাস ফার্স্টবয় আবদুল্লাহ আল নোমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ওই ছাত্র বিভাগে ফার্স্টবয় ছিলেন। গত ২৭ নভেম্বর রাতে মেস থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়।

 

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা পারজানা
  • ১০ আগস্ট ২০২৬