নড়াইল জেলা শিক্ষা অফিসার নির্দোষ: শিক্ষক সমিতি

২২ নভেম্বর ২০১৯, ০৬:৩৫ PM

নড়াইল জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান এমপিওভুক্তির জন্য ‘টাকা ছাড়া কাজ করেন না এই তথ্য ভুল বলে দাবী করেছেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

norail-1

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে একটি কর্মসূচিতে এ কথা বলেন সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র।

তিনি বলেন, আমাদের জানা মতে নড়াইল জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।

তিনি আরও বলেন, ছায়েদুর রহমান নড়াইল জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকে জেলার শিক্ষা কার্যক্রম গতিশীল হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং জোরদার করা হয়েছে এবং এমপিওভুক্তির প্রাথমিক কাজ সম্পূর্ণরূপে স্বচ্ছভাবে করা হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওহায়িদুজ্জামান ঠান্ডু, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সহ-সভাপতি নিমাই চন্দ্র পাল, সদর উপজেলা কমিটির পৃথক দুটি গ্রুপের সভাপতি মো. হায়দার আলী ও মো. আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ মন্ডল ও মো. ফরিদুল ইসলামসহ সমিতির সদস্যবৃন্দ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

 

ট্যাগ: শিক্ষা
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬