ময়মনসিংহে দেড় হাজার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০১৯, ০৫:১৩ PM

২০১৯ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ প্রায় দেড় হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, আজকের মেধাবীরাই হবেন আগামী দিনে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। তাই কৃতী শিক্ষার্থীদের কোনোভাবেই পেছনে তাকানোর সুযোগ নেই। অভীষ্ট লক্ষ্য অর্জনে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।

ময়মনসিংহকে শিক্ষা, সমৃদ্ধি ও উন্নতিতে দেশসেরা নগরী হিসেবে গড়তে সকলের আন্তরিক সহযাগিতা কামনা করেছেন মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একটি শিক্ষিত জাতি উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন। আমরাও ময়মনসিংহ নগরবাসীকে সুশিক্ষিত, দক্ষ ও সুনাগরিক হিসেবে গঠনে কাজ করছি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরা সুলতানা মনি এমপি, সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নারায়ন চন্দ্র ভৌমিক, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্ত রঞ্জন চক্রবর্তী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রফিক, বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষিক মোহছিনা খাতুন, কাউন্সিলর তাজুল আলম ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬