পাস করতে চাইলে গাছ লাগান

২৮ আগস্ট ২০১৯, ০৮:৪০ AM

© সংগৃহীত

গাছ লাগানোর বিষয়ে সচেতনতা তৈরিতে অভিনব আইন চালু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। গত ১৫ মে দেশটিতে পাস হয়েছে ‘গ্র্যাজুয়েশন লিগ্যাসি ফর দি এনভায়রনমেন্ট অ্যাক্ট।’ নতুন এই আইনে কোনো শিক্ষার্থীকে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাস করতে হলে কমপক্ষে দশটি করে গাছ লাগাতে হবে। এই আইনের ফলে গাছ লাগানোকে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের স্বীকৃতি দেওয়া হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই আইনের সমর্থকরা বলছেন, এটি বাস্তবায়ন হলে একটি প্রজন্মের মধ্যেই ৫২৫ বিলিয়ন গাছ লাগানো সম্ভব হবে। ফিলিপাইনের ম্যাগডালো পার্টির মুখপাত্র ও এই আইনের লেখক গ্রে অ্যালিজানো বলেন, ‘প্রতি বছর প্রায় ১২ মিলিয়ন শিক্ষার্থী প্রাথমিক, পাঁচ মিলিয়ন শিক্ষার্থী মাধ্যমিক এবং পাঁচ মিলিয়ন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শেষ করে। যদি এই আইনটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় তাহলে প্রতি বছর ১৭৫ মিলিয়ন নতুন গাছ লাগানো সম্ভব হবে। এর মাধ্যমে এক প্রজন্মের মধ্যেই ৫২৫ বিলিয়ন গাছ লাগানো সম্ভব হবে। এসব লাগানো গাছের বেঁচে থাকার হার যদি ১০ শতাংশও হয়, তবুও তা ৫২৫ মিলিয়ন ছাড়িয়ে যাবে।’

এসব গাছ ম্যানগ্রোভ বন, বিদ্যমান কোনো বন, সুরক্ষিত এলাকাসমূহ, সেনা এলাকা, পরিত্যক্ত খনি এলাকা এবং নির্দিষ্ট কিছু শহুরে এলাকায় লাগানো হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অবস্থান অনুযায়ী রোপণের জন্য গাছের প্রজাতি নির্ধারণ করা হবে এবং দেশীয় গাছে প্রাধান্য দেওয়া হবে। দেশের শিক্ষা অধিদপ্তর এবং উচ্চশিক্ষা কমিশন একসঙ্গে এটি বাস্তবায়নে কাজ করবে।

বিশ্বের সবচেয়ে বেশি বন উজাড়ের একটি দেশ ফিলিপাইন। ২০ শতকে দেশটির ৭০ শতাংশ বনাঞ্চল ২০ শতাংশে এসে ঠেকেছে। অবৈধভাবে গাছ কর্তনের ফলে এমন সমস্যা সৃষ্টি হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। কিছু এলাকায় গাছের অভাব বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬