তিন দাবিতে আন্দোলনে বেসরকারি শিক্ষকরা, পুলিশের বাঁধা

২৮ জুলাই ২০১৯, ১২:০২ PM

© টিডিসি ফটো

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের দাবিতে রাজধানীর পলাশী মোড়ে অবস্থান নিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

আজ রোববার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি ‘অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও’ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী পলাশী মোড়ে তাদের আটকে দেয়। এতে পলাশী মোড়েই অবস্থান নিয়ে নিজেদের দাবি-দাওয়ার বিষয়ে বক্তব্য দিচ্ছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো হল- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিল করা, ‘অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠন করা ও ঈদুল আযহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া দেওয়া।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা উপস্থিত রয়েছেন।

তত্ত্বাবধায়ক মানতে হয়েছে, সংস্কারও মানতে বাধ্য হবে— বিএনপিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ২ দফা দাবি দিল অ্যাপ্লাইড হিউম…
  • ০৬ নভেম্বর ২০২৬
ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দিয়ে টে…
  • ০৬ নভেম্বর ২০২৬
৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950