ইউসেপ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন

১৬ জুলাই ২০১৯, ০৯:১২ PM

© টিডিসি ফটো

ইউসেপ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির মিরপুরস্থ ইউসেপ বাংলাদেশ এর মিলনায়নে অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো জীবন ও কাজের জন্য শিখতে শেখা। বিশেষ এই আয়োজন উপলক্ষে অনুষ্ঠানে আগত অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. খলীকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, আইপিডিসি ফাইন্যান্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, পাম নেদারল্যান্ডসের কনসালটেন্ট মিস আকি ওকামা এবং স্টাট আপ বাংলাদেশ আইসিটি বিভাগের ইনভেস্টমেন্ট পরামশর্ক মিজ টিনা জেবিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খলীকুজ্জামান আহমেদ বলেন ইউসেপ বাংলাদেশ যে কাজ করছে, তার মাধ্যমে সরকারের পক্ষে এসডিজি অর্জন করা সহজতর হবে। দেশে এখন দক্ষ জনশক্তির খুব অভাব। ইউসেপ বাংলাদেশ সে অভাব পূরণের জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ তার বক্তব্যে বলেন ইউসেপ বাংলাদেশ বিগত দশ বছরে প্রায় এক লাখ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে শতকরা ৪০ ভাগ নারী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা শতকরা ৪ ভাগ। আর প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৯০ ভাগ শিক্ষার্থীরই শোভন কর্মসংস্থান হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের ভাইস চেয়ারপারসন লায়ন জেএল ভৌমিক ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ প্রমূখ। এই আয়োজনের প্রধান অতিথি অধ্যাপক ড. খলীকুজ্জমান আহমেদ অনুষ্ঠানের শুরুতে ইউসেপ বাংলাদেশের কার্যক্রম ঘুরে দেখেন এবং এর ভূয়ষী প্রশংসা করেন। অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের বিনোদিত করেছে।

নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬