একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের ফল প্রকাশ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী ৪র্থ পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪র্থ ধাপের রেজাল্ট এসএমএসের মাধ্যমে পাঠানো শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফল ওয়েবসাইটে প্রকাশিত হবে। 

ফল দেখবেন যেভাবে
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬