শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ মন্ত্রণালয়ের

২৩ মার্চ ২০১৯, ০১:৪০ PM

© ছবি: সংগৃহীত

আগামী ১৭ এপ্রিল মুজিব নগর দিবস পালন করা হবে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলো।

জানা যায়, আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করার জন্য নির্দেশ দিয়েছে সরকার। আর এ দিবসটি উপলক্ষ্যে শিক্ষা-প্রতিষ্ঠানে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলো।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আর মেহেরপুরের বৈদ্যনাথতলাকেই নামকরণ করা হয় মুজিবনগর হিসেবে।

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  • ১২ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের পুকুরে ঝরল আরও দুই প্রাণ
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ, জামায়াতের ৩ নেতা গ্রেপ্…
  • ১২ আগস্ট ২০২৬
প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬