আগামী বছরের এসএসসি-এইচএসসি ৩ ঘণ্টায়, ১০০ নম্বরে

০৯ মে ২০২২, ০৮:৪৬ PM

© ফাইল ছবি

করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছর কম নম্বর ও সময়ে এসএসসি ও এইচএসসি হলেও আগামী বছর পূর্ণ নম্বরে প্রতি বিষয়ে তিন ঘণ্টায় হবে। আগামী বছরের পরীক্ষাও চলতি বছরের মতো সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক চিঠিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকাল রবিবার চিঠিটি দেওয়া হয়।

 শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো চিঠিতে বলা হয়, এসএসসি পর্যায়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরে পরীক্ষা হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টায় ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির মধ্যে বিষয় ও নম্বর কমিয়ে গত বছর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল। এ বছরও এসব পরীক্ষায় নম্বর অর্ধেকের কাছাকাছি রাখা হয়েছে। তবে গতবারের চেয়ে বিষয় বেড়েছে। গত বছর শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এ বছর এগুলোর সঙ্গে বাংলা, ইংরেজি, গণিতসহ অধিকাংশ বিষয়ের পরীক্ষা হবে।

প্রতিষ্ঠান প্রধানদের কাছে বোর্ডের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা হবে সব বিষয়ে।

এর আগে গত মাসে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মূলত সেটিই এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

শূন্য থেকে গবেষণায় সক্ষমতা : ইবিতে বায়োইনফরমেটিকস কর্মশালার…
  • ২৩ এপ্রিল ২০২৬
কলেজে অনিয়মের অভিযোগ করায় ছাত্রকে আছাড় শিক্ষকের, ভিডিও ভাই…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে কুকুরের কামড়ে তিন দিনে অর্ধশত মানুষ আহত
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬