এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়নি

২৭ জানুয়ারি ২০২২, ১০:৩১ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। তবে ফল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এমনকি ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ও চাওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোর্ড পরীক্ষার ফল প্রকাশের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়। এজন্য তিনটি তারিখ নির্বাচন করে তা শিক্ষা মন্ত্রণালয়কে পাঠায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এরপর প্রধানমন্ত্রী যেদিন সময় দেন সেদিনই ফল প্রকাশ করা হয়। তবে এবার এখনো এই প্রক্রিয়া শুরুই হয়নি।

আরও পড়ুন: শাবিপ্রবি উপাচার্যকে সরানো হচ্ছে

সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, বোর্ডগুলো থেকে নম্বর পাঠানোর কাজ শেষ হয়েছে। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফল তৈরির কাজে কিছুটা ধীরগতি এসেছে। অর্ধেক জনবল নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। এজন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ফল তৈরির কাজ শেষ হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি পরীক্ষার ফল এখনো প্রস্তুত হয়নি। কিছু কাজ বাকি আছে। সেগুলো দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন: গেস্টরুমের শাস্তি ১০ মিনিট লাইটের দিকে তাকিয়ে থাকা

তিনি আরও বলেন, আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ টার্গেট করে এগোচ্ছি। এই সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে বলে আশা করছি। ফল তৈরির কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সময় চাওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত গত ২ ডিসেম্বর থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬