জেএসসি পরীক্ষার্থীদের সনদ দিতে ফরম পূরণ শুরু ৬ ডিসেম্বর

০৯ নভেম্বর ২০২১, ১০:১৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সনদ দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফরম পূরণের নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে। 

২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ প্রদানের জন্য ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণের জন্য নির্দেশ দেওয়া হলো। 

শিক্ষকের ‘শাসনে’ বিপর্যস্ত মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিপ্রবির শিক্ষার্থীদের প্রত্যাশা: ছাত…
  • ০৮ এপ্রিল ২০২৬
সংসদ ‘ডিবেট ক্লাবে’ পরিণত হয়েছে: ফরিদা আখতার
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close