এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

২৯ অক্টোবর ২০২১, ০৯:২০ AM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ফটো

আসন্ন এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত কেন্দ্রগুলোতে কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৮ নভেম্বরের মধ্যে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে তালিকা পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ব্যয়ভার বহন করা, কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ, আসন বিন্যাস করাসহ পরীক্ষা কেন্দ্রে সচিবকে সার্বিক সহযোগিতা করতে কাজ করবে এই কমিটি।

জানা গেছে, জেলা সদরের কেন্দ্রের জন্য জেলা প্রশাসক, উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কমিটির সদস্য হবেন। সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এ কমিটির সদস্য হবে। আর যে কেন্দ্রে পরীক্ষা হবে ওই স্কুলের প্রধান কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সেমিস্টার সমাপনীতে ৭ দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা
  • ১৭ জুন ২০২৬
জুলাই হামলার অভিযুক্তদের শাস্তি কমানো ‘প্রহসনমূলক’: জাকসু
  • ১৭ জুন ২০২৬
শোকেস ১.০ জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন
  • ১৭ জুন ২০২৬
শেকৃবিতে ‘ই-নথি: ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাক…
  • ১৭ জুন ২০২৬
রাষ্ট্রদ্রোহের মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অবশিষ্…
  • ১৭ জুন ২০২৬
ওয়াটারএইড নিয়োগ দেবে ইয়ং প্রফেশনাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৭ জুন ২০২৬
×