এসএসসি পরীক্ষার খাতা বিতরণ শুরু আজ

১৬ অক্টোবর ২০২১, ০৪:৩৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল খাতা, অতিরিক্তি উত্তরপত্র, এমসিকিউসহ আনুষঙ্গিক সরঞ্জাম আজ রোববার (১৭ অক্টোবর) থেকে কেন্দ্রগুলোতে বিতরণ শুরু হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২৮ অক্টোবর পর্যন্ত এসব সরঞ্জাম বিতরণ করবে। 

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত দিনে নির্ধারিত জেলার কেন্দ্রগুলোর কেন্দ্রসচিব বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে এসএসসি পরীক্ষার খাতাসহ সরঞ্জাম গ্রহণ করতে পারবেন। নির্ধারিত তারিখে কেন্দ্র সচিব নিজে বা তার প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষকের (যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট) মাধ্যমে সরঞ্জাম গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অফিস সহকারী বা অন্য কাউকে প্রাধিকারপত্র দেওয়া যাবে না। প্রধান শিক্ষক, অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষের বেলায় সরঞ্জাম গ্রহণের আবেদনপত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ের ডিসি, এডিসি এবং উপজেলা পর্যায়ের ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে এবং প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের বেলায় প্রাধিকারপত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি এবং উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।

সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর ফরিদপুর ও গোপালগঞ্জের কেন্দ্রগুলো, ১৮ অক্টোবর কিশোরগঞ্জ ও শরিয়তপুরের কেন্দ্রগুলো, ২০ অক্টোবর নারায়ণগঞ্জ ও মাদারীপুরের কেন্দ্রগুলো, ২১ অক্টোবর নরসিংদী ও রাজবাড়ীর কেন্দ্রগুলো, ২৩ অক্টোবর মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের কেন্দ্রগুলো, ১৪ অক্টোবর টাঙ্গাইলের কেন্দ্রগুলো, ২৫ অক্টোবর গাজীপুরে কেন্দ্রগুলো, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীর ঢাকা-১ থেকে ঢাকা-৪৫ কেন্দ্রগুলো এবং ২৮ অক্টোবর ঢাকা-৪৬ থেকে রাজধানীর অবশিষ্ট কেন্দ্রগুলোকে উত্তরপত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হবে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬