এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা

১৩ আগস্ট ২০২১, ০৩:৪১ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি ও ২৪ মাসের বেতনের বাইরে বেশি টাকা আদায় করলে শাস্তির মুখে পড়বে কলেজসমূহ। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ফরম পূরণ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ মাসের বেশি (২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন) বেতন আদায় করা যাবে না। আর ফরম পূরণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে আসতে বলা যাবে না।

ফরম পূরণে অনিয়মের কোনো অভিযোগে সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে বৃহস্পতিবার, তা চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত।

প্রাথমিকের উপসচিবকে পাঠানো হলো খাদ্য মন্ত্রণালয়ে
  • ১৭ জুন ২০২৬
বিএনপি এমপির আপত্তি, ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জামায়াত এমপির যে…
  • ১৭ জুন ২০২৬
স্কলারশিপ পেতে যেসব বিষয় জানা প্রয়োজন
  • ১৭ জুন ২০২৬
মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষাম…
  • ১৭ জুন ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড বাবাকে উৎসর্গ করলেন জবি ছাত্রী, ফেসবুকে আবে…
  • ১৭ জুন ২০২৬
ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ পুুকুর থেকে উদ্ধার
  • ১৭ জুন ২০২৬
×