শিক্ষাপ্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকে হিসাব খোলার নির্দেশ

২৪ জুলাই ২০২১, ১১:৩৪ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি নামে (হুবহু) সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।  ব্যাংক হিসাব খুলে আগামী ১০ আগস্টের মধ্যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য দিতে বলা হয়েছে। গত ১৯ জুলাই সই করা নির্দেশনাটি আজ শনিবার (২৪ জুলাই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডের অফিস আদেশে জানানো হয়, বোর্ডের প্রায় সকল আর্থিক লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমে করা হয়। বোর্ডের বিভিন্ন ধরনের ফি সংগ্রহ বা প্রয়োজনে প্রতিষ্ঠানকে কোনও অর্থ প্রদান বা যেকোনও ধরনের লেনদেন সহজে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকা একান্ত জরুরি। এক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের আগেই হুবহু প্রতিষ্ঠানের ইংরেজি নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেসব প্রতিষ্ঠানের নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। তবে অ্যাকাউন্টের নাম অবশ্যই ইংরেজিতে হতে হবে। বোর্ডের ওয়েবসাইটে কলেজের নাম যেভাবে ইংরেজিতে আছে হুবহু সেভাবেই অ্যাকাউন্টের নাম নির্ধারণ করতে হবে অন্যথায় অ্যাকাউন্ট নম্বর গ্রহণযোগ্য হবে না।  তবে অ্যাকাউন্ট করা থাকলে হুবহু কলেজের নামে ব্যাংকের মাধ্যমে সংশোধন করা যাবে।

এছাড়া বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেন করার জন্য বোর্ড থেকে প্রদত্ত ইআইআইএন ভিত্তিক সিমে নগদ, বিকাশ, রকেট, ইউপে, শিওর ক্যাশ ইত্যাদি অপারেটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে।
 
যেসব প্রতিষ্ঠানের আগে থেকেই ইংরেজি নামে অ্যাকাউন্ট খোলা আছে সেসব প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানকে আগামী ১০ আগস্টের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে অ্যাকাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্য দিতে বলা হয় অফিস আদেশে।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence