২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

২৭ জুন ২০২১, ০৩:৫২ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

চলমান করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে। রোববার (২৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতি উদ্বোগজনক পর্যায়ে চলে যাওয়া ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে। 

প্রসঙ্গত, গত শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরমপূরণের তারিখ ঘোষণা করে ঢাকা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করা হবে জানানো হয়েছিল। 

বিজ্ঞপ্তি

 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬