ভাড়া বাড়ি-ননএমপিও কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র নয়

০৮ জুন ২০২১, ০৪:০০ PM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের লোগো © ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ভাড়া বাড়িতে পরিচালিত ও যেসকল কলেজ নন এমপিও সেগুলোতে পরীক্ষার কেন্দ্র না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।  সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্ততে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পরীক্ষা কেন্দ্র ও পুরাতন কেন্দ্র পরিবর্তনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে আবেদন করতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে এই আবেদন করতে বলা হয়েছে। নতুন কেন্দ্রের জন্য ৩ হাজার টাকা আর কেন্দ্র পরিবর্তনের জন্য এক হাজার টাকা ফি নির্ধারন করা হয়েছে। ফি জমাদানের রিসিপ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, ভাড়া বাড়িতে পরিচালিত ও নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের জন্য আবেদন করার প্রয়োজন নেই। নতুন কেন্দ্র ও কেন্দ্র পরিবর্তনের আবেদন ফরম বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার অনুরোধ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬