১০ জুন পর্যন্ত জেডিসি পরীক্ষার রেজিস্ট্রেশন করা যাবে

০৮ মে ২০২১, ১২:০৪ AM
পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা

পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা © ফাইল ফটো

২০২১ সালের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় বাড়িয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।  ৫০টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এর আগে গত ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৬ মে পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিল। করোনা পরিস্থিতি বিবেচনায় সেই সময় আবার বাড়ানো হলো।

জানা গেছে, বর্ধিত সময়ে বিলম্ব ফিসহ টিটি স্লিপ প্রিন্ট ও জমা দেয়া যাবে ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত। ইএসআইএফ পূরণ ও সাবমিট করা যাবে ১০ জুন পর্যন্ত। আর ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজ পত্র জমা দেয়া যাবে। 

তথ্যমতে, ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে মোট ৬৪ টাকা ফি নেয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেয়া হবে ৪০টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেয়া হবে ২৪ টাকা। কোন শিক্ষার্থী লেট রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি হিসেবে নেয়া হবে ৫০টাকা।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬