এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ২৩ ফেব্রুয়ারি

১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১০ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
  • ১৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁ…
  • ১৩ আগস্ট ২০২৬
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বস্তি নিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ
  • ১৩ আগস্ট ২০২৬
লাবুশেনকে ফেরালেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬