ঢাকা শিক্ষাবোর্ড

ভুয়া ই-মেইলে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য প্রেরণ না করার অনুরােধ

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১ PM

© ফাইল ফটো

একটি প্রতারক চক্র ভুয়া ই-মেইল এড্রেস তৈরি করে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তথ্য প্রেরণ করার অনুরােধ করেছে। শিক্ষাবাের্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক/অধ্যক্ষকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষাবাের্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রক এর নাম ব্যবহার করে [email protected] ই-মেইল এড্রেস তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তথ্য প্রেরণ করার অনুরােধ করেছেন।

“[email protected] ই-মেইল এড্রেসটি ঢাকা শিক্ষাবোর্ডের নয়। তাই এই ই--মেইলে কোন তথ্য প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।”

তাছাড়া [email protected] ই-মেইল এড্রেস ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২
  • ২৪ অক্টোবর ২০২৬
শিশুর মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
রোনালদোর গোল নিয়ে অবশেষে বিতর্কের অবসান
  • ২৪ অক্টোবর ২০২৬
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬