চলতি সপ্তাহের মধ্যে ঈদ বোনাস পাবেন বেসরকারি শিক্ষকরা

২০ জুলাই ২০২০, ১০:৩২ PM

© ফাইল ফটো

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের টাকা আগামী দু-একদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক শাহেদুল খবির (প্রশাসন) এ তথ্য নিশ্চিত করেন।

সাহেদুল কবির বলেন, আগামী দু-একদিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ব্যাংকে পাঠানো হবে।

তিনি জানান, গত বৃহস্পতিবার বোনাস সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। আগামীকাল অনুমোদন হয়ে আসার কথা রয়েছে, সেটি এলে একদিনের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা যাতে ঈদের আগে ঈদ বোনাস তুলতে পারেন সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সে মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে এ অর্থ উত্তোলন করতে পারবেন।

মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড
  • ১৩ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
  • ১৩ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ
  • ১৩ আগস্ট ২০২৬
হাসান মাহমুদের আগুনে বোলিং, সাজঘরে ফিরলেন হেডও
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থ…
  • ১৩ আগস্ট ২০২৬