এইচএসসি পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি

১৯ জুলাই ২০২০, ১০:৪৮ PM

© লোগো

দেশে করোনাভাইরাসের সংক্রমণের ফলে চলতি বছরের এইচএসসি ও সমমানে পরীক্ষা নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি। কবে নাগাদ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিক বার জানিয়েছেন, দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে না। যখনই পরীক্ষা নেয়া হবে তার আগে দুই সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা।

এদিকে, আজ রবিবার ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে কোভিড-১৯ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

এজন্য আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২০ (স্থগিতকৃত) এর গোপনীয় কাগজপত্র (ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন) কেন্দ্রসমূহে বিগত ২২ মার্চ তারিখের মধ্যেই প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় পরীক্ষা গোপনীয় কাগজসমূহ বৃষ্টি, উইপোকা অথবা অন্যান্যা প্রাকৃতিক কারণে যাতে বিনষ্ট না হয় এবং যথাযথভাবে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে তখন সাধারণ ছুটি ও সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেই পরীক্ষা পিছিয়ে যায়। এরপরে কয়েক দফায় সাধারণ ছুটি বাড়ানোয় পরীক্ষা আয়োজন সম্ভব হয়নি। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লক্ষের বেশি।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬