একাদশে ভর্তি

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে নতুন তথ্য দিল বোর্ড

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ PM
ফলাফল আবেদনের পোর্টাল ও সরকারের লোগো

ফলাফল আবেদনের পোর্টাল ও সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ফলাফল আবেদনের পোর্টালে (xiclassadmission.gov.bd) অন্তর্ভূক্ত করা হয়েছে। ফলে এখন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে, কিংবা ইতিমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে পারবে তারা। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির আবেদনের পোর্টালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফলসমূহ আবেদনের পোর্টালে অন্তর্ভূক্ত করা হয়েছে। অতএব যে সকল শিক্ষার্থীদের ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারা এখন আবেদন করতে (ইতিমধ্যে আবেদন না করে থাকলে), কিংবা ইতিমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে পারবেন।

শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তির তথ্য মতে, এবার একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন চলবে আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। তবে যারা গত ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি আবেদন করতে ব্যর্থ হয়েছেন তারাও এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

এ ছাড়া আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ও আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০-২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬