এইচএসসির রসায়নের সেই ৪ প্রশ্নের বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকায় যা আছে

২৬ জুলাই ২০২৬, ১০:০৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ১০:২২ AM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষার অন্তত চারটি প্রশ্নে ভুলের অভিযোগ উঠলেও তা ঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকাও প্রকাশ করে কীভাবে নম্বর বণ্টন হবে, তা জানিয়ে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। এসব প্রশ্নসহ পুরো প্রশ্নপত্রে নির্দেশিকার আলোকে নম্বর দেবেন প্রধান পরীক্ষক ও পরীক্ষকরা।

জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা; যা নিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে ভুল আছে বলে শিক্ষার্থীরা জানান।

যদিও এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশ্নে কোনো ভুল নেই। সৃজনশীল প্রশ্নে ৪টি দক্ষতা থাকে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। পরীক্ষার্থীরা প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সাধারণ শিক্ষার্থীদের বুঝতে কষ্ট হয়। তারা মনে করে প্রশ্নে ভুল আছে।’

পরীক্ষদের দেওয়া প্রশ্নপত্র মূল্যায়ন নির্দেশিকা দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। এতে বলা হয়েছে, ১ (খ) নম্বর প্রশ্নের পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ তা ব্যাখ্যা করতে পারলে ২, অ্যারোমেটিক যৌগ বা হাকেল তত্ত্ব-এর সংজ্ঞা বা ধারণা লিখতে পারলে ১ এবং অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর লিখলে ০ নম্বর পাবে পরীক্ষার্থী। ৫ নম্বরেও ক, খ, গ ও ঘ-অংশে আলাদা আলাদাভাবে নম্বর দেওয়ার নিয়ম বলা হয়েছে।

৬ (গ) নম্বর প্রশ্নের সমতাকৃত বিক্রিয়া লিখে FeS এর পরিমাণ নির্ণয় করতে পারলে ৩, SO₂ এর পরিমাণ নির্ণয় করতে পারলে ২, FeS এর সমতাকৃত জারণ বিক্রিয়া বা SO2 পরিমাণ নির্ণয়ের সূত্র লিখতে পারলে ১ এবং অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর লিখলে ০ নম্বর পাবেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও খবর: এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড 

৬ (ঘ) নম্বর প্রশ্নের কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের সংকোচনশীলতা গুণাংকের মান নির্ণয়পূর্বক তরলে পরিণত হওয়ার ক্রম গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারলে ৪, কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের সংকোচনশীলতা গুণাংকের মান নির্ণয় করে তরলে পরিণত হওয়ার শর্ত ব্যাখ্যা করতে পারলে ৩, কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইক্সাইডের সংকোচনশীলতা গুণাংকের মান নির্ণয় করতে পারলে ২, সংকোচনশীলতা গুণাংক নির্ণয়ের সূত্র বা কার্বন ডাইঅক্সাইড লিখতে পারলে ১ এবং অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর লিখলে ০ দেওয়া হবে।

৮ (ঘ) নম্বর প্রশ্নের আদর্শ গ্যাস সমীকরণ লিখে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণের চাপ ও আয়তন এর পরিবর্তন সমীকরণসহ ব্যাখ্যা করতে পারলে ৪, আদর্শ গ্যাস সমীকরণ লিখে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণের চাপ বা আয়তন-এর পরিবর্তন সমীকরণসহ ব্যাখ্যা করতে পারলে ৩ পাবেন শিক্ষার্থীরা।

আদর্শ গ্যাস সমীকরণ উল্লেখপূর্বক বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণের কোন কোন উপাদান পরিবর্তিত হয় তা উল্লেখ করতে পারলে ২, আদর্শ গ্যাস বা ভ্যান্ডারওয়ালস সমীকরণ লিখতে পারলে ১ এবং অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর লিখলে ০ পাবেন।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9