ছাত্রদের ওপর হামলা, ভিডিও করায় সাংবাদিককে পেটাল অটোরিকশা চালকরা

২৫ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৮ PM
হামলায় আহত সাংবাদিক আকাশ মাহমুদ

হামলায় আহত সাংবাদিক আকাশ মাহমুদ © টিডিসি

ছাত্রদের ওপর অটোরিকশা চালকদের হামলার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গোছে। আহত সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার।

আকাশ মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। সে বিষয়ে আজ (শনিবার) বিকালে ছাত্ররা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে হামলার শিকার হন। এসময় আমি ঘটনার ভিডিও ধারণ করলে আমার ওপরও হামলা করে তারা। তারা ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে, আমার ওপর পুনরায় আক্রমণ করে। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই। 

আহত ছত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, মৈলাশা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইকদের একটি সিন্ডিকেট রয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) এইচএসসি পরীক্ষার্থীদের সাথে অটোরিকশা চালকরা দুর্ব্যবহার করে। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে আজ বিকালে আমরা (ছাত্র প্রতিনিধি) মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিকসহ আমরা প্রায় ১০-১২ জন আহত হয়েছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাক্টিভ গ্রিন এন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলনে রৌমারিতে নেতৃত্ব দেওয়া সাদ্দামও পেলেন না প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আসছে পুলিশের নতুন ইউনিট, শর্ট কোর্সের মাধ্যমে নিয়োগের ইঙ্গি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬