এবার কক্সবাজার জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

০৮ জুলাই ২০২৬, ১২:০২ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:১৩ AM
কক্সবাজার জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

কক্সবাজার জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত © সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল বুধবারের (৮ জুলাই) চট্টগ্রাম বোর্ডের  অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার জেলা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কক্সবাজার অঞ্চলের আগামী ০৮/০৭/২০২৬ তারিখের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা— বান্দরবান ও খাগড়াছড়ি জেলাসহ অন্যান্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, কক্সবাজার অঞ্চলের স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার অন্যান্য শর্ত ও সূচি অপরিবর্তিত থাকবে।

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬