এমপিও বন্ধ হচ্ছে ১৬৭ প্রতিষ্ঠানের

২১ জুন ২০১৯, ০৪:১৬ PM

© সংগৃহীত

১৬৭ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধ হতে যাচ্ছে বলে জানা গেছে। এএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৫০ শতাংশের নিচে পাশের হার থাকায় এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় যথা সংখ্যক পাসের হার না থাকায় ১৬৭ কারিগরি প্রতিষ্ঠানের এমপিও বন্ধের উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এসব প্রতিষ্ঠান থেকে যথা সংখ্যক শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ ও পাস করতে পারেনি। প্রাথমিকভাবে এই ১৬৭ প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রদান ও জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকায় বলা হয়েছে, এমপিও যোগ্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ট্রেডের কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নীতিমালায় আরও বলা হয়েছে, এমপিওভুক্তির শর্ত ভঙ্গ করলে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা বাতিল করা হবে এবং প্রতিষ্ঠানকে অবশ্যই পাবলিক পরীক্ষায় যথাযথ ফলাফল অর্জন করতে হবে।

কিন্তু ২০১৮ সালের পরীক্ষায় ২৫৩টি প্রতিষ্ঠান এমপিও প্রদান জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী যথাযথ ফলাফল অর্জন করতে পারেনি। এ প্রতিষ্ঠানগুলোর এমপিও বন্ধের নির্দেশনা দিয়েছিল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ২০১৯ সালের পরীক্ষায় ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টি প্রতিষ্ঠান সন্তোষজনক ফলাফল অর্জন করে। বাকি ১৬৭টি প্রতিষ্ঠাসের ফলাফল সন্তোষজনক হয়নি।

এর ফলে ১৮ জুন ১৭৬ টি প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। শোকজ নোটিশে ‘কেন প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে না’ তার কারণ জানতে চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে এর ব্যাখ্যা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন

প্রাথমিকের প্রশ্ন বিক্রি, নগদ টাকাসহ ৬ জন আটক

তাসকিন ম‍্যাজিকে উড়ে গেলো ওয়েবস্টারের স্ট্যাম্প
  • ১৩ আগস্ট ২০২৬
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬