দাখিলের বৃত্তির ফল প্রকাশ

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ PM
মাদরাসা শিক্ষা বোর্ড

মাদরাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ বৃত্তির ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৩৫০জন শিক্ষার্থী তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্য্যে ৬০০ জন মেধাবৃত্তি ও ৭৫০ জন সাধারণ বৃত্তি পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৫ খ্রিষ্টাব্দের অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘মেধাবৃত্তি’ ও ‘সাধারণ বৃত্তির’ ফল প্রকাশ করা হয়েছে। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।

জানা গেছে, মেধাবৃত্তি প্রাপ্তদের মাসিক ৬০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩০০ টাকা করে দেয়া হবে। আর মেধাবৃত্তিপ্রাপ্তরা বার্ষিক ১ হাজার ৫০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বার্ষিক ৬০০ টাকা করে পাবেন। বৃত্তির মেয়াদ ২ বছর।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে  

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬