চট্টগ্রাম বোর্ডে বৃত্তি পেলেন ২২৩১ শিক্ষার্থী, তালিকা দেখুন

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ AM
চট্টগ্রাম বোর্ডে বৃত্তি পেলেন ২২৩১ শিক্ষার্থী

চট্টগ্রাম বোর্ডে বৃত্তি পেলেন ২২৩১ শিক্ষার্থী © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড। এবার চট্টগ্রাম বোর্ডে বৃত্তি পেয়েছেন ২২৩১ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করে শিক্ষাবোর্ড।

বোর্ডের দেওয়া তথ্যমতে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়েছে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি পেয়েছেন।   

চট্টগ্রাম বোর্ডে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬