পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত— দুই সিলেবাসেই হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১২:৩২ AM
হলে এসএসসি পরীক্ষার্থীরা

হলে এসএসসি পরীক্ষার্থীরা © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি বা সমমান পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও  প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ ছাড়া যেসকল শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি (পুর্ণাঙ্গ সিলেবাস) অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে নোটিশে উল্লেখ করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬